মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৬২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ শায়েস্তাগঞ্জে অবৈধ দোকান উচ্ছেদ ॥ সড়ক দখলমুক্ত হবিগঞ্জে বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার জিরা জব্দ ঔষধের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণ অনিয়ম ও এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে মত বিনিময় সভা মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষের দিকে ঝুঁকছে চা-শ্রমিকরা শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা জিরাসহ গ্রেফতার ১ শায়েস্তাগঞ্জে বিলাস পরিবহন নতুন কাউন্টারের উদ্বোধন মাধবপুর ও চুনারুঘাটকে সমৃদ্ধ ও উন্নত হিসেবে গড়ে তোলা হবে- সৈয়দ ফয়সল ভোটারদের সচেতন ও অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে মাধবপুরে চলছে ‘ভোটের গাড়ি’

সাড়ে ৩ হাজার এতিমের পাশে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩১০ বার পঠিত

হবিগঞ্জ জেলার অর্ধশতাধিক মাদ্রাসার প্রায় সাড়ে ৩ হাজার এতিম ছাত্রদের মাঝে ইফতার সামগ্রীয় বিতরণ করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম)। ইফতার সামগ্রীয় বিতরণকালে তিনি মাদ্রাসার ছাত্রদের লেখাপড়া পাশাপাশি কারিগরি অর্জন করার নির্দেশসহ সচেতনামূলক বক্তব্য দিচ্ছেন। পুলিশ সুপারের এ ধরণের ব্যতিক্রম মানবিক কর্মকান্ডে মাদ্রাসার শিক্ষকসহ এলাকার
মুরুব্বীয়ানগণ ভূয়সী প্রসাংসা করছেন। গত সোমবার বিকেলে পুলিশ সুপার আজমিরীগঞ্জের শিবপাশা শাহ আব্দুল কুদ্দুছ নূরী দাখিল মাদ্রাসার ‘শাহ ওলী উল্লাহ্ এতিমখানা’র ছাত্রদের মাঝে ইফতার সামগ্রীয় বিতরণ করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- প্রতিটি মাদ্রসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাও গ্রহণ করতে হবে। কারিগরী শিক্ষা গ্রহণ করলে শিক্ষার্থীরা কর্ম করেও জীবিকা নির্বাহ করতে পারবেন। তিনি বলেন-প্রত্যেক পরিবারের সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। ছেলে-মেয়ে সুশিক্ষিয় শিক্ষিত হলে পরিবারে উন্নতি আসে। সমাজে শান্তি শৃঙ্খলা বিরাজ থাকে। ইফতার সামগ্রীয় বিতরণীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নূরুল ইসলাম, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন, শিবপাশা ইউনিয়নের চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার, সাবেক চেয়ারম্যান তকছির মিয়া চৌধুরী, শিবপাশা শাহ আব্দুল কুদ্দুছ নূরী দাখিল মাদ্রাসার দাতা সদস্য শাহ নুর উদ্দিন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, আজমিরীগঞ্জ প্রেসক্লাব ক্লাব সভাপতি স্বপন বণিক, সাংবাদিক শেখ আমির হামজা, মিল্লাদ মাহমুদ প্রমূখ। পরে পুলিশ সুপারের পক্ষ থেকে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৌলরী ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে ইফতার সামগ্রীয় বিতরণ করেন। এ সময় বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, মাদ্রাসার সুপার মাওলানা আলাউদ্দিন কাঞ্চনপুরী, সাবেক মেম্বার আব্দুল হান্নান, ওমান প্রবাসী নজরুল ইসলাম, মিলন মিয়া প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com