সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৪১২ বার পঠিত

মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯। গতকাল মঙ্গলবার বিকেলে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার রাত ৯টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল ঢাকা-সিলেট

মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর ফুট ওভার ব্রীজের নীচ থেকে দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার উরিয়াইন গ্রামের সামসুদ্দিনের ছেলে সাদমান সাকিব সাগর (১৯) ও মাধবপুর উপজেলার সাতিআইন গ্রামের আব্দুল আউয়াল মিয়ার ছেলে রাব্বি হোসেন (১৯)। তারা দুইজনই পেশাদার মাদক ব্যবসায়ি বলে জানায় র‌্যাব। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com