শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

মাধবপুরে শতবর্ষী বৃদ্ধার পাশে ইউএনও ফাতেমা তুজ জোহরা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৩৯৮ বার পঠিত

মাধবপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দেখে হুইল চেয়ার ও খাদ্য সহায়তা পেয়েছে এক হতদরিদ্র শতবর্ষী নারী। তাৎক্ষণিক এ সহায়তা দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। উপজেলার ধর্মঘর ইউনিয়নের হতদরিদ্র রাহিয়া বেগম এতদিন দরিদ্র জীবন যাপন করেছিলেন। ১১০ বছর বয়সি এই মহিলার সহায় বলতে কিছু নেই। রোগাক্রান্ত শরীর নিয়ে কিছু করার শক্তি রাহিয়া বেগমের নেই। এ ঘটনায় ওই নারীর দুর্দশার বর্ণনা দিয়ে ২৪ এপ্রিল এলাকার বাসিন্দা জাকির হোসেন ও সালাউদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসে।

গতকাল মঙ্গলবার অসহায় রাহিয়া বেগমের বাড়িতে গিয়ে হাজির হন তিনি। হুইল চেয়ার ও খাদ্য সহায়তা দিয়ে ওনার খোঁজ খবর নেন মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।

এ সময় রাহিয়া বেগম আবেগ আপ্লুুত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন। ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বিভিন্ন স্তরের মানুষের পাশে দাড়ানোর পাশাপাশি অসহায়দের প্রতি সামাজিক মাধ্যমেও সরব থাকায় ব্যাপক প্রশংসা কুড়ান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com