বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

ভাতিজার দায়ের কোপে চাচা চাচী গুরুতর আহত চাচা মৃত্যুশয্যায়।

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৩৮৩ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার চুনারুঘাটের বিশ্রাবন আইয়ুব আলী (৬৫) নামে বৃদ্ধ চাচাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করার অভিযোগ উঠেছে তার আপন ভাই আমীর আলীর ছেলে দুলাল মিয়ার বিরুদ্ধে । এ সময় স্বামী আইয়ুব আলীকে বাঁচাতে গিয়ে স্ত্রী মিনারা খাতুন(৫৫) আহত হয়েছেন। শনিবার (১৭ এপ্রিল ) দুপুর ১১টার দিকে উপজেলার বিশ্রাবন গ্রামে এই ঘটনা ঘটে। আহত আইয়ুব আলীর স্ত্রী জানান, দীর্ঘদিন ধরে দুলাল ও আমীর আলীর সাথে তার স্বামীর জমি সংক্রান্ত নিয়ে বিরুধ চলে আসছে। এনিয়ে মামলা মোকদ্দমা রয়েছে। কিন্তু আজ শনিবার সকালে আইয়ুব আলী তার নিজ গৃহে কাজ করতে গেলে দুলাল মিয়া বাধা দেয়। একপর্যায়ে দুলাল ও আমীর আলী দেশীয় রামদা দিয়ে কুপিয়ে জখম করে। আশপাশের লোকজন আহতদেরকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট পরে মুমূর্ষ অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয়রা জানান, দুলাল খুবই উশৃংখল দাঙ্গাবাজ তার বিরুদ্ধে নারী নির্যাতন সহ একাধিক অভিযোগ রয়েছে। সে এলাকার প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেহ কথা বলার সাহস পায়না। এবিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী আশরাফ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়ছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com