রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান রামকৃষ্ণ সরকারের মৃত্যুতে অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহারের শোক এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল

জলাতঙ্ক প্রতিরোধে চুনারুঘাটে ২৫শ কুকুরকে টিকা দেবে স্বাস্থ্য বিভাগ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩৭২ বার পঠিত

জলাতঙ্ক প্রতিরোধে চুনারুঘাটে ২৫শ কুকুরকে টিকা দেবে স্বাস্থ্য বিভাগ

মো: মতিউর রহমান সুহেল : জলাতঙ্ক রোগ প্রতিরোধে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে প্রায় ২৫শ কুকুরকে টিকা দিবে স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে উপজেলার সাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত ‘দেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূলে ব্যাপকহারে কুকুরকে টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০২১ চুনারুঘাট উপজেলা অবহিতকরণ সভায় এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হক এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সত্যজিত রায় দাশ, অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী আশরাফ, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম , ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, , আব্দুর রশিদ, সামছুজ্জামান শামীম,কাউছার বাহার, ফজলুর রহমান তরফদার সবুজ, ভেটেনারী অফিসার ডা: মো: ফেরদৌস রহমান, প্রকল্পের প্রোগ্রাম সুপারভাইজার ইমরুজ করিম, সিও শেখ জসিম প্রমুখ। সভায় জানানো হয়, ১১ থেকে ১৫ মার্চ ৫ দিনে সকাল সাড়ে ৬টা হতে দুপুর ১টা পর্যন্ত কুকুরকে টিকাদান শুরু করা হবে। অধিকতর গুরুত্বের সাথে দক্ষ লোকবলের মাধ্যমে জলাতঙ্ক টিকা প্রদান করা হবে কুকুরকে। এখানে পালিত বিড়াল ও শিয়ালকেও প্রয়োজনে এ টিকা প্রদানের সুযোগ রাখা হয়েছে। সভায় আরো জানানো হয়, জলাতঙ্ক রোগ হলে বাঁচা কঠিন। এ রোগের ওষুধ এখনও তৈরি হয়নি। কুকুর, বিড়াল, শিয়ালসহ বিভিন্ন প্রাণির মাধ্যমে এ রোগ ছড়ায়। তাই বর্তমান সরকার জনস্বার্থে এ টিকাদানের কর্মসূচি গ্রহণ করেছে। এ টিকা প্রয়োগের মাধ্যমে কুকুরসহ অন্যান্য প্রাণিগুলো জলাতঙ্ক মুক্ত হবে। এতে ছড়াবে না জলাতঙ্ক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com