মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান

জাতীয় বীমা দিবস ২০২১ উপলক্ষে চুনারুঘাটে আলোচনা সভা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৩৬৯ বার পঠিত

নুর উদ্দিন সুমন : ‘মুজিববর্ষের অঙ্গীকার বীমা হোক সবার’ এ স্লোগানকে সামনে রেখে জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়েছে । প্রতিবছর ১ মার্চ সারা দেশে দিবসটি পালিত হয়। আজ ১ মার্চ সোমবার সাড়ে ১১ টায় চুনারুঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সহকারী কমিশনার ভূমি মিলটন চন্দ্রপাল এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকতা সত্যজিত রায় দাশ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকতা মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা সাস্থ্য কর্মকর্তা ডা: মোজাম্মেল হোসেন, আনসার বিডিবিপি কর্মকতা রাকিবুল হসানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতা ও বিভিন্ন বিমার প্রতিনিধিগণ। এসময় উপজেলা নির্বাহী কর্মকতা বলেন, সরকার বীমার গুরুত্ব ও সুফল জনগণের কাছে পৌঁছাতে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। বীমা শিল্পের উন্নয়নে জাতির পিতার দেখানো পথই আমরা অনুসরণ করছি। বীমা হল নির্দিষ্ট অর্থের বিনিময়ে জীবন, সম্পদ বা মালামালের সম্ভাব্য ক্ষয়ক্ষতির ঝুঁকি কোন প্রতিষ্ঠানকে স্থানান্তর করা। দেশের পৌনে দুই কোটি মানুষ বিভিন্ন ধরনের বীমার আওতায় রয়েছেন। অবশ্য বাংলাদেশে বীমা সম্পর্কে এখনো অনেকেই ইতিবাচক ধারণা পোষণ করেন না।

প্রসঙ্গত, ১৯৬০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্সে যোগদান করেছিলেন। ফলে দিনটিকে প্রতিবছর বীমা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেয় এ খাতের উদ্যোক্তারা। সরকারও এর অনুমোদন দিয়েছে। এ উপলক্ষ্যে প্রতিবছর মেলার আয়োজন করা হলেও করোনার কারণে এবার অনুষ্ঠান সীমিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com