রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

জগতপুরে বাস- টমটমের সংঘর্ষ নিহত ১

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৮৪ বার পঠিত

নুর উদ্দিন সুমন॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর এলাকায় বাস ও ব্যাটারী চালিত টমটমের মুখোমুখি সংঘর্ষে ঘটনার স্থলেই টমটম চালক মো: সুহান মিয়া (১৮)নিহত হয়েছেন। নিহত টমটম চালক সুহান চুনারুঘাট সদর ইউনিয়নের হাসারগাও গ্রামের মৃত আ: আজিজের ছেলে ও ৭নং ওয়ার্ডের মেম্বার আ: জলিলের ভাতিজা। এসময় সুহানের সহপাঠী সাহাব উদ্দিন(১৯)নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। সাহাব উদ্দিন একই এলাকার আ: মনাফের পুত্র। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে চুনারুগাটের হাসারগাও থেকে প্রতিদিনেরন্যায় টমটমযোগে ব্যাটারীর পানি সাফলাই দিতে বের হয় সুহান সাথে তার সহপাঠী সাহাব উদ্দিন । তাঁরা শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ যাওয়ার পথে সকাল অনুমান ১০টার দিকে শায়েস্তাগঞ্জ জগতপুর এলাকায় পৌঁছালে টমটমের সঙ্গে সিলেটগামী (ঢাকা মেট্রো-ব- ১১-৫৯৬৪) যাত্রীবাহী বিরতীহীন য বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশা টমটমটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ওই চালক নিহত হন। এসময় সাহাব উদ্দিন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রতমেহবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক সাহাব উদ্দিন কে ঢাকা পেরণ করেন। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে শাস্তোগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় দেব বলেন, নিহতর পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com