বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

চুনারুঘাটে প্রয়াত কাউন্সিলর মিলনের মৃত্যু বার্ষিকী পালন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪০৯ বার পঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার (৭নং ওয়ার্ড) পশ্চিম পাকুড়িয়া গ্রামের প্রয়াত কাউন্সিলর, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চুনারুঘাট সিএনজি মালিক সমিতির সাবেক সভাপতি কামাল উদ্দিন মিলনের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে চুনারুঘাট “সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদ” এর উদ্যোগে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মাগরিব বাদ চুনারুঘাট পৌরশহরের মধ্য বাজারস্থ “সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদের কার্যালয়ে পরিষদের সভাপতি আব্দুল কাদির সরকারের সভাপতিত্বে ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সেলিমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ তাহের মিয়া মহালদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – সিএনজি মালিক সমিতির সভাপতি কামরুল ইসলাম, চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, হাবিবুর রহমান বাহার মাস্টার, হাজী আসিফ ইকবাল দুলাল, আমীর হোসেন চৌধুরী, পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক মোঃ আব্দুর রহমান, সাইদুর কবির মিজান, ব্যকসের প্রচার সম্পাদক জাফর ইকবাল জাহির, জয়নাল হোসেন রিপন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, শেখ আঃ সালাম, জুনাইদ মিয়া জোনাক, আমীর উদ্দিন, জমরুত মিয়া, মিহির পাল, আবুল কালাম, মোঃ আব্দুল্লাহ, ইমান আলী, মিজানুর রহমান মিজান, সোহেল মিয়া প্রমূখ। মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন শেখ মোঃ শাহাজাহান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com