বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার

চুনারুঘাটে উপজেলা পরিষদ এসোসিয়েশনের জেলা শাখার মতবিনিময় সভা

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫১ বার পঠিত

নুর উদ্দিন সুমন: বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন জেলা সভাপতি চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর এর সভাপতিত্বে জেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এফ এম সৈয়দ শাহজাহান, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিম চৌধুরী, বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, শায়েস্তাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মো: গাজিউর রহমান ইমরান, মাধবপুর উপজেলার ভাইস চেয়ারম্যান মজিবউদ্দিন তালুকদার, আজমিরিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব, বানিয়াচং উপজেলার ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, চুনারুঘাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, হবিগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম বাহুবল উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন প্রমূখ।

জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান চুনারুঘাট উপজেলা বাসীর পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর তাদেরকে শুভেচ্ছা জানান। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু জনগণের ক্ষমতা, জবাবদিহি শাসন ব্যবস্থা, সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠায় নিজের জীবন দিয়ে গেছেন। কিন্তু আজও সেই জবাবদিহি শাসন ব্যবস্থা, জনগণের ক্ষমতায়ন, জনপ্রতিনিধির মাধ্যমে মানুষের উন্নয়ন নিশ্চিত করণে এখনো সাংবিধানিক নির্দেশনা পূরণ হয়নি। আত্মসম্মানবোধ নিয়ে আজ উপজেলা পরিষদের দায়িত্ব পালন থেকে বঞ্চিত উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন বিচারবিভাগের শরনাপন্ন হতে চলেছে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের দাবি একটাই, বঙ্গবন্ধুর সংবিধান এবং শেখ হাসিনার প্রবর্তিত আইনে উপজেলা পরিষদ চালাতে হবে। অন্যথায়, সর্বোচ্চ আইনী পদক্ষেপ গ্রহণ করে সাংবিধানিক অধিকার আদায় করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com