বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

বিদ্রোহীদের জন্য আওয়ামী লীগের দরজা চিরতরে বন্ধ: নানক

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬৮ বার পঠিত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি চ্যালেঞ্জ করে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তারা বেয়াদব। বেয়াদবদের দ্বারা মানুষের কল্যাণ হতে পারে না। পৌরসভা নির্বাচনের বিদ্রোহী প্রার্থীদের জন্য আওয়ামী লীগের দরজা চিরতরে বন্ধ।
আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য হবিগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান সেলিমের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নানক বলেন, ভোট হচ্ছে পবিত্র আমানত। এই আমানতের যেন খেয়ানত না হয় সেদিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে। হবিগঞ্জে ব্যাপক উন্নয়ন হলেও পৌরসভায় সঠিক প্রতিনিধি না থাকায় জেলা শহরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।

উন্নয়নের জন্যই আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য পৌরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

পৃথক নির্বাচনী সভায় মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম উপস্থিত ছিলেন। সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সফিক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহিদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com