শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম:
শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান রামকৃষ্ণ সরকারের মৃত্যুতে অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহারের শোক এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচনী নিরাপত্তায় বিজিবির সর্বাত্মক প্রস্তুতি তিন মাসে চোরাচালান প্রতিরোধে ২৬ কোটি টাকার মালামাল জব্দ মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার এর সেবা ডায়াগনস্টিক সেন্টার পরিদদর্শন নরপতি লেবু বাগান শোকসভা খালেদা জিয়া ছিলেন গনন্ত্রের মাতা, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু মাধবপুরে বিজিবির অভিযান কসমেটিকস ও জিরাসহ পণ্য জব্দ

বেকারিতে অর্ধলাখ টাকা অর্থদণ্ড -যানজট নিরসনে অভিযান: কঠোর ব্যবস্থা নেওয়া হবে -ইউএনও

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫১ বার পঠিত

বেকারিতে অর্ধলাখ টাকা অর্থদণ্ড -যানজট নিরসনে অভিযান: কঠোর ব্যবস্থা নেওয়া হবে -ইউএনও

নুর উদ্দিন সুমন: জোলার চুনারুঘাটে বিএসটিআই এর লাইসেন্স ব্যতিত বেকারি স্থাপন করে ব্যবসা পরিচালনার দায়ে ২টি বেকারির মালিকে ৫০ হাজার টাকা জড়িমানা করা হয়েছে । মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাশ। তিনি জানান, বিএসটিআই-এর অনুমোদন নেই। অথচ তাদের মনোগ্রাম ব্যবহার করছে তারা। এসময় দয়াল বেকারির মালিককে ২৫ হাজার ও রায়হান বেকারি মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে চুনারুঘাট পৌরশহরে যত্রতত্র পার্কিংয়ে রাখা থ্রি হুইলার, অটোরিকশা সিএনজির কারণে শহরে যানজটের যন্ত্রণায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। অনেক সময় দেখা যায় গাড়ি পার্কিং করে রেখে গাড়ির চালক চলে যান নিজ কাজে। অন্য কোনো গাড়ি বের হতে চাইলে তখন বেধে যায় ভয়াবহ যানজট। যানজট নিরসনে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিত রায় দাশ। তিনি যততত্র গাড়ি পার্কিং এবং রাস্তা অবরুদ্ধ করে যাত্রী ওঠা-নামা না করতে প্রথমবার চালকদের শতর্ক ও অনুরোধ করেন । এর পর থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন । এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিত রায় দাশ জানান। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন বিএসটিআইর পরিদর্শক মো: পারভেজ মিয়া, সিএ কামাল হোসেন ও চুনারুঘাট থানার এএসআই মো: সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com