বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

করোনার ভ্যাকসিন নিলেন ইউএনও দম্পতি

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৮৭ বার পঠিত

নুর উদ্দিন সুমন : জেলার বাহুবল ও চুনারুঘাটে আনুষ্ঠানিকভাবে করোনার টিকাদানের প্রথম দিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টিকা নিলেন ইউএনও দম্পতি।

আজ ৭ ফেব্রুয়ারি, রোববার বেলা ১২টার দিকে বাহুবল ও চুনারুঘাট সাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে কোভিড—১৯ টিকাদান কেন্দ্রে টিকা নেন তারা । এর আগে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন বাহুবল উপজেল নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার ও তার স্বামী চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ।

প্রথম দিনেই করোনার টিকা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ইউএনও দম্পতি । তারা বলেন, অনেক দেশেই এখনো টিকাদান শুরু হয়নি। কিন্তু আমাদের দেশে হয়েছে-এটা আমাদের জন্য ভাগ্যের বিষয়।

প্রথম দিনেই টিকা নিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন বলেও জানান এ দম্পতি । টিকা দেওয়ার পর অনুভূতি জানতে চাইলে তারা আরও বলেন, টিকা দেয়ার পর থেকে কোনোরকম অসুস্থতা বোধ করছি না। কোভিড—১৯ থেকে বাঁচতে নিজেকে সুরক্ষিত রাখতে আপামর জনসাধারনও টিকা নিতে এগিয়ে আসবে বলে আশা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com