রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

ব্যবসায়ী নেতা আলহাজ্ব আবুল হোসনে আকল মিয়ার বিচারের দাবীতে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৩৪ বার পঠিত

চুনারুঘাট প্রতিনিধি ॥চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির ও আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি আলহাজ্ব আবুল হোসনে আকল মিয়ার হত্যারকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫টায় চুনারুঘাট সর্বদলীয় সংগ্রাম ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়। পথ সভায় সর্বদলীয় সংগ্রাম ঐক্য পরিষদের আহবায়ক আলহাজ্ব সালাম তালুকদারের সভাপতিত্বে ও ব্যবসায়ী নেতা সাজিদুল ইসলামের পরিচালনা এতে বক্তব্য রাখেন-পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, ব্যকস সাধারণ সম্পাদক আলহাজ্ব ছিদ্দিকুর রহমান মাসুদ, প্রিন্সিপাল আফসার আহমেদ তালুকদার, চুনারুঘাট প্রেসক্লাব সেক্রেটারী জামাল হোসেন লিটন, জাতীয় পার্টির সাবেক নেতা খাইরুল গনি, মাদ্রাসা মাধ্যমিক শিক্ষক সমিমির সেক্রেটারী মাসুক মাষ্টার, আহলে সুন্নাত ওয়াল জামাতের সেক্রেটারী মাওলানা আব্দুল খাইয়ুম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মরতুজ সরদার, পৌর যুবলীগের আহবায়হ নাজমুল ইসলাম বকুল, যুগ্ম-আহবায়ক মাজেদুল ইসলাম লুবন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সুহেল আরমান। উল্লেখ্য, গত বছরের ১ মার্চ ভোরে আবুল হোসেন আকল মিয়া বাল্লা রোডের তার নিজ বাসা থেকে মসজিদে ফজরের নামাজ পড়তে আসার পথে দুর্বৃত্তের হামলায় নির্মমভাবে নিহত হন। এ ঘটনায় ৪ জনকে আসামী করে তার ছেলে নামজুল ইসলাম বকুল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর মামলার এজাহার ভুক্ত আসামী শামীম, সুমন ও শামীমের ভাই শিহাবকে পুলিশ গ্রেফতার করে। পরবর্তীতে তাদের তিনজনের স্বীকারোক্তির ভিত্তিতে এই খুনের সাথে সম্পৃক্ততা থাকায় সৈয়দ ইয়ামিন ও সাইফুল আলম রুবেলকে পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করে। এই হত্যা মামলার এজাহারভুক্ত ১ ও ২নং আসামী কুতুব আলী ও রঞ্জন পাল এখনও পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com