বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার মানুষের কষ্ট দূর করতে দ্রুতই প্রকল্প গ্রহণ করা হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা

২০ হাজার মিষ্টির কার্টুন ধ্বংস, ৫ হাজার জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬১২ বার পঠিত

মীর জামাল॥ হবিগঞ্জ সদরের লুকড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মিষ্টি বিক্রির জন্য তৈরী ২০ হাজার খালি কার্টুন ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুুপুরে ওই বাজারের পাশ^বর্তী আব্দুল্লাহ নামক এক ব্যাক্তির কার্টুন তৈরীর কারখানায় এ অভিযান চালানো হয়। এসময় কারখানাটিতে ২০ হাজার খালি কার্টুন এবং বিপুল পরিমানা কার্টুন তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এসময় কার্টুনগুলোর ওজন পরিমাপ করলে দেখা যায় প্রস্তুুতকৃত প্রতিটি মিষ্টির কার্টনের ওজন ২০০-২৫০ গ্রাম। এসব কার্টুন ব্যবহার করে মিষ্টি বিক্রেতারা গ্রাহকদেরকে ১ কেজির জায়গায় ৭০০/৮০০ গ্রাম মিষ্টি বিক্রি করে থাকেন বলে অভিযোগ রয়েছে। এসময় ওই কারখানা মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে হবিগঞ্জ কালেক্টরেট ভবনের নিকটে নিমতলার খোলা জায়গায় কার্টুনগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। একই দিনে অপরিস্কার ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে কোর্ট স্টেশন রোড এলাকার খোকা মিষ্টান্নকে ২ হাজার, নূরানী রেস্টুরেন্টকে ১ হাজার এবং মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে হাসান স্টোরকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com