রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম:
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে পওয়া গেল মহব্বত আলীর ক/ঙ্কা/ল। স্বামী স্ত্রীসহ আটক ৪ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড

সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৫৯ বার পঠিত

ডেস্ক নিউজ: চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ।  তিনি গতকাল সোমবার রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান । এসময় তার সঙ্গে ফিরেছেন ছোট ভাই হুসেইন মোর্শেদ, তার স্ত্রী রুমানা মোর্শেদ ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য খালেদ আখতার।

গত ২০ জানুয়ারি সিঙ্গাপুর গিয়েছিলেন এরশাদ। রক্তে হিমোগ্লোবিন ও লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। একাদশ সংসদ নির্বাচনের আগেও সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নিয়েছিলেন এরশাদ। তবে নির্বাচনের আগে দেশে ফিরলেও অসুস্থতার কারণে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেননি তিনি।  তাই পরে গত ৬ জানুয়ারি শপথ নেন এরশাদ।

এদিকে দেশে ফিরলে বিমানবন্দরে এরশাদকে স্বাগত জানান জাপার ভারপ্রাপ্ত চেয়ার‍ম্যান জি এম কাদের, জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ, জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ, সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মুজিবুল হক চুন্নু, গোলাম কিবরিয়া টিপু, সালমা ইসলামসহ দলের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com