সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

দোয়ারাবাজারে ছেলের হাতে মা খুন, ছেলে আটক

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৬৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে নিজের বসতঘর  থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে আফিয়া বেগম (৪২) নামের ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায়  নিজের ছেলে সবুজ (২৪) কে আটক করেছে পুলিশ। আফিয়া বেগম জালালপুর গ্রামের মৃত শুকুর আলীর মেয়ে।
মান্নারগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিনার উদ্দিন জানান, সৌদি আরব ফেরত আফিয়া ছেলে সবুজকে নিয়ে বসবাস করতেন। সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ছেলের চিৎকারে প্রতিবেশিরা এসে আফিয়ার গলাকাটা লাশ দেখতে পান। এ সময় ঘরটি তালাবদ্ধ অবস্থায় ছিল। পরে প্রতিবেশিরা পুলিশে খবর দিলে পুলিশ এসে ছেলে সবুজের কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলে লাশ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশীল রঞ্জন দাস জানান, বসতঘর থেকে গলাকাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আফিয়া বেগমের ছেলে সবুজকে (২৪) আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলে সবুজ মাকে নিজেই জবাই করে হত্যার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছেন দোয়ারা থানার ওসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com