শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

শায়েস্তাগঞ্জে থানা পুলিশের অভিযানে চোরাই কাঠ ভর্তি পিকআপ সহ আটক ৪

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৪৪৪ বার পঠিত

নুর উদ্দিন সুমন : জেলার শায়েস্তাগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই কাঠ ভর্তি পিকআপ সহ ৪ জনকে আটক করেছে পুলিশ । শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ পৌরশহরের সাবাসপুরে শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় দেব এর নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর, এসআই মুফিদুল, এসআই লিটনসহ একদল পুলিশ সাবাসপুরে অভিযান চালিয়ে চোরাই কাঠ ভর্তি পিকআপ নিয়ে পাচারকালে চারজনকে আটক করেন । আটককৃতরা হলেন চুনারুঘাট উপজেলার বরমপুর গ্রামের মৃত কালামিয়ার ছেলে আক্তার মিয়া( ৩০), শায়েস্তাগঞ্জ ফরিদপুর গ্রামের জিলা মিয়ার পুত্র ফয়সল মিয়া (২৮), নিশাপট গ্রামের মৃত মুসলিম খানের ছেলে দুলাল খান (৪২ ) সদর উপজেলার চানপুর গ্রামের মৃত আব্দুল হাইর পুত্র ফজলু মিয়া (৩৮)। এ সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে তাদের সহযোগীরা পালিয়ে যায়। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) অজয় দেব জানান, বনাঞ্চল থেকে বৃক্ষ নিধন করে চোরাই কাঠ পিকাআপ যোগে পাচার করছিল সংঘবদ্ধ চক্রটি । এমন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে পিকআপ থেকে ৪০ ঘনফুট পরিমাণ চোরাই আকাশমণি কাঠ আটকের পর জব্দ করা হয় । জব্দকৃত কাঠের বাজার মূল্য আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার টাকা হবে। গাছ চোরাচালানে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। চোরাই পথে গাছ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com