শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে পওয়া গেল মহব্বত আলীর ক/ঙ্কা/ল। স্বামী স্ত্রীসহ আটক ৪ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক

মাধবপুরে ভাষা শহীদদের স্মরণে একযোগে ১৪৯ শহীদ মিনার উদ্বোধন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৪৫১ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট্ মাহবুব আলী বলেছেন, ভাষা আন্দোলনের সঙ্গে এই শহীদ মিনার জড়িত।ভাষা আন্দোলনের জন্য জীবন দিয়েছে সালাম, রফিক, জব্বার, বরকত। প্রতিটি শহীদ মিনার মুক্তিযুদ্ধের স্বাক্ষী। আমাদের শিশুদের ইতিহাস সম্পর্কে সচেতন করতে হবে।ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানাতে হবে।

মাধবপুরে ১৪৯ টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মান করা হয়েছে। মাধবপুরের এই কার্যক্রম অন্যান্য উপজেলায় অনুকরণ হয়ে থাকবে। তিনি বুধবার (২১ অক্টোবর) মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১৪৯টি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত শহীদ মিনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দিতে গিয়ে উপরোক্ত কথা গুলো বলেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনূভা নাশতারানের সভাপতিত্বে অনুষ্টিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মো. শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মজির্না বেগম, সহকারী কমিশনার (ভুমি) আয়েশা আক্তার।

সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিমের সঞ্চালনায় অনুষ্টিত সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, ইউপি চেয়ারম্যান মো. ফারুক পাঠান, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির।

এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট্ মাহবুব আলীর একান্ত সহকারী সচিব মোছাব্বির হোসেন বেলাল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com