বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান

এ বছরের হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ ২০২০ সাল পর্যন্ত থাকা বাধ্যতামূলক

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫২১ বার পঠিত

ছবি: সংগৃহিত

ডেস্ক রিপোর্ট: ২০১৯ সালে পবিত্র হজে গমনেচ্ছুদের পাসপোর্টের মেয়াদ ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এ মর্মে হজযাত্রীদের পাসপোর্টে বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এসএম মনিরুজ্জামান এ সংক্রান্ত সিদ্ধান্ত সব মোবাইল অপারেটরকে এসএমএস করে সবাইকে পাঠাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি দিয়েছেন।

ওই চিঠিতে বলা হয়েছে, ‘২০১৯ সালে হজে যাওয়ার জন্য ১০ ফেব্রুয়ারি ২০২০ সাল পর্যন্ত পাসপোর্টের মেয়াদ থাকা বাধ্যতামূলক। দ্রুত পাসপোর্ট করুন, হজ অফিস।’

ইতিমধ্যে গ্রাহকদের মোবাইলে হজ অফিসের পক্ষ থেকে এসএমএস পাঠানো শুরু হয়েছে।

এদিকে সৌদি সরকারের সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের দ্বি-পাক্ষিক হজ চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে এ বছর ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন পবিত্র হজ পালন করতে পারবেন।

তবে ২০১৯ সালে পবিত্র হজ পালনের জন্য ইতিমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ৯০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ২ লাখ ৩৩ হাজার ৯৯০ জন প্রাক নিবন্ধন সম্পন্ন করেছেন। এখান থেকে নিবন্ধনের ক্রমানুসারে নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করার সুযোগ পাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com