সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজান মাস শুরুর আগেই বাড়ছে লেবু ও শসার দাম শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই ধামালি চুনারুঘাটের প্রধান উপদেষ্টা মামুন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক প্রদান রামকৃষ্ণ সরকারের মৃত্যুতে অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহারের শোক

ধর্ষণের বিরুদ্ধে একতা প্রজন্ম ছাত্র সংঘের মানববন্ধন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৫৪০ বার পঠিত

জসিম উদ্দিন, চুনারুঘাট ॥ সিলেট এম.সি কলেজে গণ-ধর্ষণ ও দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে একতা প্রজন্ম ছাত্র সংঘে মানববন্ধন ও মৌন মিছিল করেছে। আজ ৮ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের নালমুখ মধ্য বাজারে মানববন্ধন ও মৌন মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। ডাঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে একতা প্রজন্ম ছাত্র সংঘের সভাপতি শাকিল আহাম্মেদ শাওন (তুহিন) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপদেষ্টা আব্দুস সামাদ আজাদ, আহাদুজ্জামান খানঁ মাসুক,আলহাজ্জ্ব ওমর ফারুক, লুৎফুর রহমান সেলিম,সাদেকুর রহমান সাদেক,সিনিয়র সহ-সভাপতি সাহিদুল আলম কামাল।বক্তারা বলেন, দেশে ধর্ষণ ও হত্যা ঘটনা মহামারি আকার ধারণ করেছে। এ থেকে উত্তরণের জন্য ধর্ষকদের প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। দেশে আইন করে ধর্ষণ ও হত্যাকারীদের ক্রস ফায়ারের আওতায় আনতে হবে। সাংবাদিক প্রতিনিধি হিসেবে উস্থিত ছিলেন একতা প্রজন্ম ছাত্র সংঘের উপদেষ্টা ও মনিটরিং বোর্ডের আহবায়ক জসিম উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন,এনামুল হক এলাচ গাজী, মোঃ সামসুল আলম, উপদেষ্টা মোঃ আজিজুল হক সুমন, মোঃ নুর আলম,শেখ শিপন আহমেদ, হাবিবুর রহমান তালুকদার, সহ-সভাপতি মোজাম্মেল হক জনি, সাধারণ সম্পাদক নাঈম আহমেদ শাহীন,যুগ্ন সম্পাদক শাহ আল আমীন আহমেদ হৃদয়, মোঃ আনিসুর রহমান রিয়াদ,সাংগঠনিক সম্পাদক রিপন পাল রাজ, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রাফি, সহ অর্থ সম্পাদক তানভির আহমেদ সাকিব, দপ্তর সম্পাদক পারভেজ আহমেদ, স্কুল বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন,সদস্য মোঃ তোফাজ্জুল খাঁন,তন্ময় আহমেদসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com