বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

হবিগঞ্জের ৮ উপজেলার নির্বাচন ১০ মার্চ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৫৮ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতা ॥ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ১০ মার্চ হবিগঞ্জের আটটিসহ দেশের ১০১ উপজেলা পরিষদের ভোট গ্রহণের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সিইসি কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের সভায় আজ রোববার এই পরিকল্পনা অনুমোদনের জন্য পেশ করা হবে বলে ইসি সচিবালয় সূত্রে জানা গেছে।
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, আগামী সোমবার ৩ ফেব্র“য়ারি ঘোষণা করা হবে উপজেলা নির্বাচনের তফসিল। ৪৯২টি উপজেলার মধ্যে ৪৮০টিতে পাঁচ ধাপে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে এ ভোট অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচনের তফসিল চূড়ান্তের উদ্দেশে আজ রোববার সিইসি কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের সভা আহ্বান করা হয়েছে। ওই সভায় উপজেলা পরিষদ নির্বাচনে তফসিল চূড়ান্ত করার পাশাপাশি একাদশ সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের বিষয়টি আলোচ্য সূচিতে রয়েছে বলে জানা গেছে।
হবিগঞ্জ সদর, বাহুবল, মাধবপুর, চুনারঘাট, নবীগঞ্জ, আজমিরীগঞ্জ, বানিয়াচং ও লাখাই উপজেলায় ১ম ধাপে ভোট হবে। এদিকে নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাচন ১ম ধাপে হচ্ছে না বলে সূত্র থেকে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com