সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় পালিয়ে বেড়াতে হয়, এমন কাজ আমরা করব না-হুইপ জিকে গউছ চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবিগঞ্জে সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ হবিগঞ্জ জেলা জামায়াতের পুনরায় আমীর নির্বাচিত হলেন কাজী মাওলানা মুখলিছুর রহমান চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে  ৩৩.৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি, উচ্চশিক্ষার সুযোগ এশিয়ান ইউনিভার্সিটিতে

চুনারুঘাট থানায় ফল-ফুলের সঙ্গে সবজির চাষ ‘মিটছে পুলিশের চাহিদা’

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫৬ বার পঠিত

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের চুনারুঘাট থানা চত্বরে পতিত জমিতে সবজি চাষ করে চাহিদা মেটাচ্ছেন সেখানকার পুলিশ সদস্যরা। থানার সামনে ও পিছনে সদ্য বিদায়ী ওসি শেখ নাজমুল হক পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে গড়ে তুলেছেন এই বিভিন্ন সবজির বাগান। এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অন্য পুলিশ সদস্যরা। ইন্সপেক্টর( তদন্ত) চম্পক দাম বলেন, “পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি অবসর সময়ে থানার সেকেন্ড অফিসার অলক বড়ুয়াসহ অন্য পুলিশ সদস্যরা ক্ষেত পরিচর্যা করেন। প্রায় দেড়বিগা জমিতে প্রায় ১৫ ধরনের শাক-সবজি রয়েছে। বিষমুক্ত এবং সতেজ এসব শাক-সবজি দিয়ে থানার পুলিশ সদস্যরা চাহিদা মেটাচ্ছেন। সবজি ছাড়াও থানায় রয়েছে কয়েক প্রজাতির পেয়ারাসহ নানান ফলদ গাছ। এগুলো পুলিশের পাশে থেকে পরিচর্যা করছেন সংবাদকর্মী ওয়াহিদুল ইসলাম জিতু। সবজির বাগানে গিয়ে দেখা গেছে, সিম, চাল কুমড়া, মিষ্টিকুমড়া, লাউ, ঢ্যাঁড়শ, করলা, পাটশাক , লাল শাক, পুইশাক, শসা, চালকুমড়া, সহ প্রায় ১৫ রকমের সবজি রয়েছে। থানার ভারপ্রাপ্ত ওসি ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম বলেন, “এক ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে, প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার পর হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা স্যারের অনুপ্রেরণায় থানার পুলিশ সদস্যদের নিয়ে বসজি বাগানটি গড়ে তোলা হয়েছে। পুলিশের দায়িত্ব পালন করার পাশাপাশি চাষ করা সবজির পরিচর্যাও করে থাকি আমরা। মূলত থানার পতিত জমিকে সঠিকভাবে ব্যবহারের জন্য সবজির চাষকে বেছে নেওয়া হয়।

এছাড়াও চাষ করা বিষমুক্ত সবজি পুলিশ সদস্যদের পুষ্টির চাহিদাও পূরণ করছে। যখন যে সুযোগ পাচ্ছি ঠিক তখনই এই সবজির বাগানের পরিচর্যায় সময় দিচ্ছি। সঠিকভাবে পরিচর্যা করার কারণে ফলনও বেশ ভালো হয়েছে। এখানকার উৎপাদিত সবজি পরে সবাইকে বন্টন করে দেওয়া হয়। এসব সবজি চাষের ব্যাপারে কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেওয়া হচ্ছে । উপজেলা কৃষি কর্মকর্তা মো: জালাল উদ্দিন সরকার জানান, “পুলিশের এই উদ্যোগ একটি দৃষ্টান্ত। আমাদের পক্ষ থেকে সবজির রোগবালাই ও পোকামাকড় দমনে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। থানায় সমন্বিত বাগান দেখে উদ্বুদ্ধ হচ্ছেন এলাকার কৃষিজীবী জনগোষ্ঠি। থানায় এ ধরণের কৃষি উদ্যোগ বেশ সাড়া জাগিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com