বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

এমসি কলেজে গৃহবধূ ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল সমাবেশ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২০ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি: এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূক ও খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন আদিবাসী নারীকে ধর্ষণের বর্বরোচিত ঘটনার তিব্র নিন্দা, ক্ষোভ, প্রতিবাদ এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর ইসলাম হাফিজের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় হবিগঞ্জ জেলা শহরে বিক্ষোভ মিছিলটি বড় বাজার ফটক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউনহলের প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সভার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়। প্রতিবাদ সভায় জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাফিজুর ইসলাম হাফিজ বলেন, ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পূণ্যভূমির এই পবিত্র মাটিকে যারা অপবিত্র করেছে তাদেরকে অবিলম্বে সকলের সম্মুখে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। ছাত্রলীগ নামধারী ঘৃণ্য অপরাধীরা একের পর এক অপরাধ করেও কোন শাস্তি পায় না। এ ন্যাক্কারজনক ঘটনা দেশবাসী সহ গোটা বিশ্বের মানুষকে লজ্জিত, ব্যথিত ও মর্মাহত করেছে এবং এমসি কলেজের ঐতিহ্য ও মর্যাদাকে কলংকিত ও কলুষিত করেছে। একজন নারীর এমন চরম অবমাননা ও লাঞ্চনা সভ্য সমাজ কোন ভাবেই মেনে নিতে পারে না। অবশ্যই সুষ্ঠু বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যেন ভবিষ্যতে কেউ এরকম অপরাধ করতে সাহস না পায়। প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রায়হান উদ্দিন বেলাল যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম কাওছার আহমেদ জেলা ছাত্রদলের সদস্য তারেক আহমেদ নয়ন মিয়া পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক এম.সাইফুর রহমান বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সদস্য মশিউর রহমান টিপু সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এহসানুল মাহবুব মাহি, মোঃ শাহিনুর রহমান শাহিন জেলা ছাত্রদলের সহ-মানববিধিকার সম্পাদক আরিফ বিল্লাহ সহ মুক্তিযোদ্বা বিষয়ক সম্পাদক ইজাজুল ইসলাম রনি জনি মুন্না সৈকত রুবেল রানা সালাম মোহন জসিম বাবুল সেলিম জামাল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com