মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

৬লক্ষ টাকার ইয়াবাসহ নতুনব্রিজ থেকে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯০ বার পঠিত

নুর উদ্দিন সুমন: জেলার চুনারুঘাটে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২ হাজার পিস মরণ নেশা ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

(২৫ সেপ্টেম্বর) শুক্রবার সকালে চুনারুঘাট থানার এসআই শেখ আলী আজহার, এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মন ও এএসআই মাহমুদ হাসানসহ একদল পুলিশ উপজেলার নতুনব্রীজ গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার লোহাইদ গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী
নুরুল আমিন(৪১) কে দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়। আটকের বিষয়টি সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার (ভারপ্রাপ্ত ওসি) ইন্সপেক্টর তদন্ত চম্পক দাম জানান, গোপন সংবাদে ভিত্তিতে খবর আসে একদল মাদক ব্যবসায়ী নতুন ব্রিজ এলাকায় মাদক ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে নুরুল আমিনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার মুল্য হবে ৬ লক্ষ টাকা। গ্রেফতার নুরুল আমিনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com