মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

৬ মাস পর খুলেছে তাজমহল

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে টানা ছয় মাস বন্ধ রাখার পর সোমবার থেকে দর্শনার্থীদের খুলে দেয়া হয়েছে ১৭ শতকের প্রেমের সৌধ তাজমহল।
তাজমহলের সঙ্গে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে আগ্রা ফোর্টও। তবে এ দুই ঐতিহাসিক নিদর্শনে প্রবেশ করতে হলে মানতে হবে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার একগুচ্ছ স্বাস্থ্যবিধি। খবর আলজাজিরার।
এমন সময় আগ্রার দুই প্রত্নতাত্ত্বিক নির্দশন খুলে দেয়া হলো, যখন দেশটিতে করোনার বিস্তার আশঙ্কাজনক হারে বাড়ছে।
আগ্রার করোনা পরিস্থিতির কথা বিবেচনা করেই গত ছয় মাস এই পর্যটনকেন্দ্র দুটি বন্ধ রাখে কর্তৃপক্ষ।
তাজমহলের পূর্ব ও পশ্চিমের দরজায় থাকছে স্যানিটাইজেশনের ব্যবস্থা। থাকছে থার্মাল স্ক্রিনিংয়ের বন্দোবস্ত। থাকছে মেঝেতে কাটা গোল গোল চিহ্ন, যা সামাজিক দূরত্ব বজায় রাখতে পর্যটকদের সাহায্য করবে।
একটি শিফটে আড়াই হাজারের বেশি পর্যটককে ঢুকতে দেয়া হবে না। তাজমহলে প্রবেশের জন্য টিকিট কাটতে হবে অনলাইনেই। কোনো কাউন্টার থেকে টিকিট দেয়া হবে না।
বিদেশি পর্যটকদের জন্য টিকিটের মূল্য ১ হাজার ১০০ টাকা। ভারতীয় পর্যটকদের জন্য তাজমহলে প্রবেশের থাকছে ৫০ টাকার টিকিট। তবে মূল সৌধ, যেখানে সম্রাট শাহজাহান ও তার স্ত্রী মমতাজ বেগমের সমাধি রয়েছে তা দেখতে ভারতীয় পর্যটকদের আরও ২০০ টাকার টিকিট কাটতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com