সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে পওয়া গেল মহব্বত আলীর ক/ঙ্কা/ল। স্বামী স্ত্রীসহ আটক ৪ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক

পুকুরে গোসল নিয়ে সংঘর্ষ আহত অর্ধশতাধিক

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৫৬ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে পুকুরে গোসল করা নিয়ে দুই গোষ্ঠির মাঝে সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। তাদের মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় ৪ জনকে রেফার্ড করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। সংঘর্ষে বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে।

আহত সূত্রে জানা যায়, সাবেক চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরীর গোষ্ঠি ও মাহফুজ মেম্বারের লোকদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল মাহফুজ মেম্বারের গোষ্টির এক মহিলা স্থানীয় একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় ইয়াহিয়া চৌধুরীর গোষ্টির এক যুবক মহিলা গোসল করতে নিষেধ করে। এর জের ধরে গতকাল উল্লেখিত সময়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তিন ঘন্টা সংঘর্ষ চলে। খবর পেয়ে সুজাতপুর ফাড়ির পুলিশ ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আধঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে টেটাবিদ্ধ অবস্থায় তোফায়েল, ছাউয়াল মিয়া, তাজবানু, জাহেরাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এছাড়া তাহের মিয়া, হারুন মিয়া, , নূরুল ইসলাম, মোজাম্মেল, আউয়াল, আরজু মিয়া, মারাজ, আহাদ মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া পুলিশের গ্রেফতার এড়াতে আহত অন্যান্যরা হাসপাতাল থেকে পালিয়ে যায়।
বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক জানান, পুকুরে গোসল করা নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৪ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com