মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

চুনারুঘাট ডিসিপি উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২৪ বার পঠিত

নুর উদ্দিন সুমন : সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃক জেলার চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। গত ১৮ আগস্ট চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি ৬ মাসের জন্য অনুমোদন দেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। এডহক কমিটির নির্বাচিতরা হলেন সভাপতি চুনারুঘাট উপজেলা নিবার্হী অফিসার সত্যজিত রায় দাশ , সদস্য সচিব উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৈয়বা আক্তার , শিক্ষক প্রতিনিধি তোফাজ্জল হোসেন , অভিভাবক প্রতিনিধি মো: মানিক সরকার। আজ ২ সেপ্টেম্বর দুপুরে কমিটির সকল নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর এর সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, পৌর আওয়ামীলীগের সভাপতি মো: আবু তাহের মিয়া মহালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সামছুল হক, সমাজসেবা কর্মকর্তা বারেন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মাষ্টার, সেচ্ছাসেবক লীগের সভাপতি মো: মানিক সরকার, ফয়সল আহমেদ, আনোয়ার হোসেন লিজন প্রমুখ। জানা যায়, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের প্রবিধানমালা ২০০৯ এ বর্ণিত প্রবিধান অনুসারে এ কমিটি গঠন করা হয় । প্রবিধান ৩৯ এর উপ-প্রবিধান (৫) ধারা অনুসারে এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করবে। এডহক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ঐতিহ্যবাহী স্কুলের মানউন্নয়ন বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com