বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

মাধবপুরে একসাথে ৩ মেয়ে সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৪৫৫ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় রহিমা বেগম নামের এক নারী অস্ত্রপাচার ছাড়াই একসঙ্গে তিনটি সন্তান জন্মদিয়েছেন।
বুধবার (১৯ আগষ্ট) সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে তিনি সন্তানগুলো প্রসব করেন ৩ সন্তানই মেয়ে।
রহিমা বেগম উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউরি গ্রামের আব্দুস সালামের স্ত্রী। এক সঙ্গে তিন সন্তান জন্মের খবর গ্রামে ছড়িয়ে পরলে নারী-পুরুষ তার বাড়িতে ভিড় করেন।
তিন সস্তানের শারীরিক অবস্থা ভালো। মাও সুস্থ্য আছেন বলে জানিয়েছেন মা-মনি প্রজেক্টের প্যারামেডিক্স নাইস খাতুন। তিনি বলেন, সিজার ছাড়াই তার হাতেই একে একে তিনটি সন্তান প্রসব হয়েছে। পরিবারটি খুবই গরীব। তিন সন্তানের মধ্যে ১ম সন্তানটির ওজন ১কেজি ৫০০ গ্রাম, ২য় সন্তানটির ওজন ১ কেজি ৭০০ গ্রাম ও ৩য় সন্তানটির ওজন ১ কেজি ৩০০ গ্রাম। তাদের শিশু ডাক্তার দেখানো পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু তারা টাকা না থাকার কারনে ডাক্তার না দেখিয়ে বাড়িতে চলে গেছে।
নবজাতক তিনটির বাবা আব্দুস সালাম বলেন, তার ঘরে ৪ বছরের আরেকটি ছেলে সন্তান রয়েছে।
মা-মনি প্রজেক্টের প্যারামেডিক্স নাইস খাতুন বলেন- পরিবারটি খুবই গরীব। ঔষধ কিনে খাওয়ার টাকা পর্যন্ত নেই। সরকারিভাবে যতটুকু সম্ভব ঔষধ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com