বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে যন্ত্রাংশ ক্রয়ের নামে হরিলুট: ৩ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৩৬৪ বার পঠিত

বিশেষ প্রতিবেদক: হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের যন্ত্রাংশ ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির ঘটনায় দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল রোববার দুদকের প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. সহিদুর রহমান বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় আসামি করা হয়- হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ান ও নির্ঝরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আফসানা ইসলাম কাকলীকে।
দুদকের হবিগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করা হয়েছে বলে কমিশনের জনসংযোগ কার্যালয় জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। রোববার রাতে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
মামলায় উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে একে অপরের সহায়তায় অন্যায়ভাবে আর্থিক লাভের জন্য প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রকৃত মূল্যের চেয়ে উচ্চ মূল্য দেখিয়ে বইপত্র ক্রয় করে সরকারের ১ কোটি ২৯ লাখ ৩৩ হাজার টাকা ক্ষতিসাধনপূর্বক আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
অপর মামলাটি করেছেন- দুদকের প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান বাদি হয়ে অপর মামলাটি দায়ের করেন। এ মামলায়ও হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ান ও পুনম ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী এসএম নজরুল ইসলাম নুতনকে আসামি করা হয়।
এ মামলার উল্লেখ করা হয়- অসৎ উদ্দেশ্যে একে অপরের সহায়তায় অন্যায়ভাবে আর্থিক লাভের জন্য প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রকৃত মূল্যের চেয়ে উচ্চমূল্য দেখিয়ে যন্ত্রপাতি ক্রয় করে সরকারের ২ কোটি ১৪ লাখ ৪৭ হাজার টাকা ক্ষতিসাধনপূর্বক আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com