বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি বিমান প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৪৪০ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি: জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড.মাহবুব আলী এমপি নিজ সংসদীয় এলাকায় হবিগঞ্জের মাধবপুরে সকালে উপজেলা চত্বরে জাতির পিতার স্মরণে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মাধবপুর উপজেলা প্রশাসন। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারান ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আয়েশা আক্তার দপ্তর প্রধানদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একে একে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন মাধবপুর পৌরসভা,মুক্তিযোদ্ধা কমান্ড,উপজেলা আওয়ামীলীগ, মাধবপুর থানা, প্রেসক্লাব,মাধবপুর হাসপাতাল কমপ্লেক্স, পৌর আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ,গ্রামীণ ব্যাংক ও বিভিন্ন সামাজিক সংগঠন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, তাঁর তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেলসহ পরিবারের অধিকাংশ সদস্য ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালরাতে কতিপয় বিপথগামী সেনা সদস্যদের বুলেটের নির্মম আঘাতে শহিদ হন।
জাতির পিতার দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা সে সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com