মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

জীবনের ঝুঁকি নিয়ে মাদক বহনকারী সিএনজিসহ ৩জন গাঁজাসহ আটক এএসআই ইমন আহত

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৪২৭ বার পঠিত

নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাটে ওসি শেখ নাজমুল হক এর নেতৃত্বে মাদক নির্মূলের লক্ষ্যে শপথ গ্রহনের পর হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার তত্বাবধানে চুনারুঘাট থানা পুলিশের দিনরাত মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল ১১আগস্ট রাতে অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক এর নির্দেশনায় এসআই ভূপেন্দ্র ও এএসআই ইমনসহ একদল পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে তিন মাদক পাচারকারীকে আটক করেছেন। এসময় মাদক বহনকৃত সিএনজি চাপায় চুনারুঘাট থানার এএসআই ইমন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত এএসআই ইমন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এসআই ভুপেন্দ্র ও এএসআই ইমন এর নেতৃত্বে একদল পুলিশ মাদকদ্রব্য বহনকারী একটি সিএনজির পেছন থেকে ধাওয়া করে। এসময় চুনারুঘাট পৌরশহরের মুসলিম প্লাজা সংলগ্ন সিএনজি চালক এএসআই ইমনকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। পরে মাদক বহনকৃত সিএনজি পালিয়ে যায়। গাড়িটি ধাওয়া করে স্থানীয়দের সহায়তায় সদর ইউনিয়নের ঘরগাঁও বাজার থেকে ২কেজি গাজাঁসহ ৩পাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নের শিমুলিয়াম গ্রামের আমির হোসের ছেলে হারুন মিয়া (৪২),রাগপাশা গ্রামের আ: শহীদের ছেলে সাহারাজ মিয়া (৩২), চুনারুঘাট উপজেলার বনগাঁও গ্রামের মৃত আঃ শহীদের পুত্র মোতালেব মিয়া (২৭) এছাড়াও ওইদিন অভিযান চালিয়ে পৌরশহরের বাল্লা রোড থেকে ভারতীয় মাদকসহ ২জনকে আটক করে চুনারুঘাট থানা পুলিশ। ওসি শেখ নাজমুল হক বলেন, মাদক মুক্ত চুনারুঘাট চাই, মাদক ব্যবসায়িদের রক্ষা নাই। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com