রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

চুনারুঘাটে সৈয়দ নাসির উদ্দীন সিপাহসালার (র) মুড়াবন্দ মাজারে বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৪১৪ বার পঠিত

চুনারুঘাট প্রতিনিধি।। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় জেলা যুবলীগের আয়োজনে সৈয়দ নাসির উদ্দীন সিপাহসালার (র) মুড়াবন্দ মাজারে বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল পালন করা হয়। আজ ৯ আগষ্ট রবিবার বিকালে জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম এর উপস্থিতিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী পালন করা হয়। জানা যায় বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময়ে বাঙালি জাতির অবিস্মরণীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন দশায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের অসীম ত্যাগ ও মহানুভবতার কথা স্বরন করেন।তিনি ছিলেন বঙ্গবন্ধুর শক্তি, তিনি সর্ব সময়ে বাঙ্গালী জাতির অবিস্মরণীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে সর্বোচ্চ সহযোগিতা ও পাশে থেকে সাহস যুগিয়েছেন।কিন্তু দুঃখজনক ১৫ আগষ্টের কলঙ্কিত রাতে বঙ্গবন্ধু সহ স্ব পরিবারে বিশ্বাস ঘাতকরা নির্মম ভাবে হত্যা করে।আল্লাহর অশেষ মেহেরবানি তে বিদেশে থাকায় বেঁচে থাকেন আজকের বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা।এ সময়ে সবাই উনাদের শান্তি কামনায় ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ ও জেলা যুবলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক চুনারুঘাট উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুল কাদির লস্কর রিমন ও চুনারুঘাট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম আনোয়ার সহ উপজেলা নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com