বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

মাধবপুরে করোনায় আক্রান্ত হয়ে শিক্ষকের মৃত্যু❗

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৪১৬ বার পঠিত

আবুল হাসান ফায়েজঃ- মাধবপুরে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোহন বাঁশি দাস (৭৫) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মারা গেছেন।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার আন্দিউড়া গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচ এম ইশতাক আল মামুন সত্যতা নিশ্চিত করেছেন। এনিয়ে মাধবপুর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
উপজেলার আন্দিউড়া গ্রামের বাসিন্দা প্রাক্তন শিক্ষক মোহন বাঁশির শরীরে করোনা উপসর্গ দেখা দিলে গত ২৮ জুলাই মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন তিনি। ৩০ জুলাই মোহন বাঁশি দাসের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও গত মঙ্গলবার রাতে স্বজনরা সেখান থেকে নিয়ে আসলে গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।স্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক মামুন জানান- এ পর্যন্ত উপজেলায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৫৯ জনের শরীরে। এর মধ্যে সুস্থ হয়েছে ১৩২ জন এবং মারা গেছেন ২ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com