বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

শিক্ষার মানোন্নয়নে মানসিকতার পরিবর্তন করতে হবে-জেলা প্রশাসক

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৬০ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেছেন-বর্তমানে অধিকাংশ অভিভাবক নামী দামী বিদ্যালয়ে নিজের সন্তানকে ভর্তি করতে সর্বোচ্চ চেষ্টা তদবীর করেন। বিদ্যালয়ে ভর্তির সময়ে অনেকেই সন্তানের বয়স কমিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বিদ্যালয়ে ভর্তি করান। অভিভাবকের এ ভূমিকা সন্তানের সুশিক্ষার পথে অন্তরায় হয়ে দাড়ায়। বাবা মায়ের আদর্শ সন্তানের মধ্যে প্রভাব পড়ে। তাই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে অভিভাবকদের মানসিক অবস্থার পরিবর্তন করতে হবে। মঙ্গলবার বিকালে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন পরিষদ মাঠে আলোর অনির্বাণ এর উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে অবিভাবকদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আলহাজ্ব হরমুজ আলীর সভাপতিত্বে এবং সোহেল আহম্মেদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে, জেলা শিক্ষা অফিসার অনিল কৃষ্ণ মজুমদার, ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান সামছুল ইসলাম কামাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজাদ মিয়া ও সাংবাদিক আলমগীর হোসেন খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আক্তারুজ্জামান, মিজানুর রহমান, এহসানুল হক, কাওছার আহম্মেদ, আবু তাহের, সফিকুল ইসলাম প্রমূখ। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com