মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

হবিগঞ্জে ৪৩ জন চোরাচালানী অপরাধ স্বীকার করে বিজিবির কাছে আত্মসমর্পণ

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৪০৫ বার পঠিত

নুর উদ্দিন সুমন: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার প্রায় অর্ধশত চোরাকারবারি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে তাদের অপরাধ স্বীকার করে আত্মসমর্পণ করেছে। সোমবার (২৭ জুলাই ) ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সামীউন্নবী চৌধুরীর কাছে আত্মসমর্পণ করে অবৈধ কাজ ছেড়ে দেওয়ার লিখিত অঙ্গীকার করেন তারা। উপজেলার সীমান্তবর্তী রাজেন্দ্রপুর, মনতলা, হরিনখোলা, কমলপুর সহ সীমান্তবর্তী এলাকা থেকে মাদকসহ বিভিন্ন পণ্য ভারত থেকে অবৈধ পথে দেশের অভ্যন্তর পাচারে জড়িত ছিল এমন ৪৩জন আত্মসমর্পণ করেন।

সম্প্রতি হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এন এম সামিউন্নবী চৌধুরী সীমান্তে অপরাধ, মাদকপাচার রোধে এলাকার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সাথে সভা সমাবেশ, মতবিনিময় করে চোরাচালান রোধে হুশিয়ারী দেন এবং চোরাচালানী, মাদক ব্যবসায়ীদের ফিরে আসতে বলা হয়। এর পরই স্বেচ্ছায় চোরাচালানে জড়িত ৪৩জন তাদের অপরাধ স্বীকার করে ভবিষ্যতে আর অবৈধ ব্যবসায় জড়িত হবে না মর্মে সোমবার দুপুরে ৫৫ বিজিবির অধিনায়কের হবিগঞ্জ কার্যালয়ে গিয়ে আত্মসমর্পণ করেন। এসময় আত্মসমর্পণ কারীদের লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী সৎভাবে জীবনযাপন করতে তাদের পরামর্শ দেন। এসময় সহকারী পরিচালক নাছির উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com