সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

বানিয়াচঙ্গের যাত্রাপাশায় এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি হবিগঞ্জের বানিয়াচঙ্গের যাত্রাপাশা গ্রামে জনি আক্তার (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার রাতে বানিয়াচং থানা পুলিশ তার লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। তবে ওই গৃহবধূর পিতার দাবি শ্বশুরবাড়ির লোকজন তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনার পর থেকে শশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। জনি আক্তার ওই গ্রামের রাজমিস্ত্রি মোক্তার হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়,  প্রায়ই জনি আক্তারের পরিবারে ঝগড়া হত। বুধবার বিকেলে সে সকলের অগোচরে বিষপান করে ছটপট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে জনির পিতা আব্দুল সালাম সেখানে যান। রাতে বানিয়াচং থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com