মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

বানিয়াচঙ্গের সিএনজি চালক মাসুকের লাশ বাহুবলে উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে মাসুক মিয়া (৩৩) নামে এক চালককে হত্যা করে সিএনজি অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার লামাতাশি ইউনিয়নের রামপুর গ্রামের পার্শ্ববর্তী একটি জমি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে মরদেহ জমিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে। নিহত মাসুক মিয়া জেলার বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের মৃত জিতু মিয়ার পুত্র।
পুলিশ জানায়- নিহত মাসুক মিয়া পেশায় একজন সিএনজি অটোরিক্সা চালক। গত ২৫ সেপ্টেম্বর রাত ১১টার দিকে সে যাত্রী নিয়ে বাহুবলে আসে। এর পর থেকেই তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। হদিস নেই তার ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটিরও। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রামপুর গ্রামের পার্শ্ববর্তী একটি ধানী জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে বাহুবল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মাহমুদ জানান, দুর্বৃত্তরা তাকে কৌশলে ভাড়ায় এনে নির্জন স্থানে হত্যা করে সিএনজিটি নিয়ে পালিয়ে গেছে। দুইদিন যাবত মরদেহ জমিতে পড়ে থাকায় পচন ধরে ফুলে গেছে। তার গায়ে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তিনি বলেন- দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com