রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

চুনারুঘাটে মাদক বিরোধী অভিযান মাদকের সরঞ্জাম পুড়িয়ে ধংস চোলাই মদসহ আটক ২

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৪২০ বার পঠিত

নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাট থানায় শপথ গ্রহনের পর থেকে মাদকের বিরুদ্ধে থানা পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত । চলমান অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক সম্রাটসহ ১২জনকে আটক করা হয়েছে। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত আমু চাবাগানসহ বেশ কয়েকটি স্পটে অভিযান চালানো হয়। অভিযানকারী দল বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে মদ বিক্রির বিভিন্ন সরঞ্জাম খুঁজতে থাকে। এক পর্যায়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মদের বার চালানোর লাইসেন্স দেখতে চান। পরে তারা লাইসেন্স যাচাইকালে প্রদর্শনে ব্যর্থ হয়। এসময় মদ বিক্রির অপরাধে মদ বিক্রেতা রাজেশ গড় ও বগাডুবি গ্রামের ক্রেতা রনজিত দেবকে আটক করা হয়। অভিযানে নেতৃত্বদেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল, ও চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হকসহ একদল পুলিশ।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল, জানান কয়েকটি বোতল থেকে প্রায় ২০ লিটার কাচা মদ উদ্ধার ও কয়েকটি হাড়ি, কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয় এবং মদ উৎপাদনের সাথে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী রনজিত দেবকে ৬ মাসের কারাদণ্ড ও ১শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং রাজেশের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক বলেন এ এপর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দুইজনসহ ১২জনকে আমরা আটক করেছি কোন মাদক কারবারি রেহাই নেই আমাদের অভিযান অব্যাহত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com