বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

বাহুবলে দুই মাদক সেবনকারীসহ ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৫৭ বার পঠিত

নাজিম উদ্দিন সুহাগ : বাহুবলে গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তিকে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসীম উদ্দিনের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত তাদের এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হল- উপজেলার আব্দাপটিয়া প্রকাশিত চারগাঁও গ্রামের ইনছান মিয়ার পুত্র আবাস আলী (২১) ও একই উপজেলার বানিয়াগাঁও গ্রামের কাছুম আলীর পুত্র আবেদ আলী (৩০)। এদিকে ভবানীপুর গ্রামের ওয়াছুরুল্লাহর পুত্র নুরাজ মিয়া (৩০) কে সরকারি আদেশ অমান্য করার দায়ে একই আদালতে ১০ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকাল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এসআই জহিরুল ইসলাম ও এএসআই মোস্তফা মাজেদ বিন রশিদের যৌথ নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মিরপুর বাজার সংলগ্ন মন্দিরের পাশে গাঁজা সেবন করার সময় আবাস আলী ও আবেদ আলীকে গ্রেফতার করে।

আটকের বিষয়টি স্বীকার করে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির বলেন, গাঁজা সেবনকারী আবাস আলী ও আবেদ আলীকে হাতেনাতে আটক করে নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করলে তাদেরকে ছয় মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com