বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

২৮ ঘন্টার সফরে সিলেটে আসছেন ড. মোমেন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯
  • ৬১১ বার পঠিত
ডেস্ক রিপোর্ট: শুক্রবার সিলেটে আসছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। মাত্র ২৮ ঘন্টার এই সফরে ব্যস্ত সময় কাটাবেন তিনি। মন্ত্রীর একান্ত সচিব ড. দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী শুক্রবার বিকাল ৪টা ২৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন ড. মোমেন। সন্ধ্যা ৭টায় তিনি রোটারি ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এদিন নিজ বাসভবনে রাত্রীযাপন করবেন তিনি।

পরদিন শনিবার সকাল ৯টায় পররাষ্ট্রমন্ত্রী সিলেট এমসি কলেজে অনুষ্ঠিতব্য আইডিজি বিস্তরণ ও আইডিপি প্রণয়ন সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সকাল ১১টায় সিলেট সদর উপজেলা কর্তৃক প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের পর সন্ধ্যা ৬টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বোর্ড সভায় যোগ দেবেন তিনি।

এ সভা শেষে রাত ৮টা ২০ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওয়ানা হবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com