বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন

৭০০ বছরের ইতিহাসে প্রথম শাহজালাল (রহ.) ওরস স্থগিত

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৫৯৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ করোনার কারণে ৭শ’ বছরের ঐতিহ্য সিলেটের হযরত শাহজালাল (রহ.) এর বার্ষিক ওরস স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে নগরীর শাহজালাল দরগাহ মসজিদ প্রাঙ্গণে দরগাহ পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে লিখিত বক্তব্যে সাংবাদিকদের ওরস স্থগিতের ঘোষণা দেন দরগাহ পরিচালনা কমিটির মোতাওয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান। আগামী ১১ ও ১২ জুলাই দুইদিন ব্যাপী হযরত শাহজালাল (রহ.) ৭০১ তম ওরস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
৭০০ বছরের ইতিহাসে এবারই প্রথম হযরত শাহজালাল (রহ.) এর ওরস স্থগিত করা হয়।
সংবাদ সম্মেলনে ফতেহ উল্লাহ আল আমান জানান, পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় দেশের দূর-দূরান্ত থেকে আসা ভক্ত ও আশেকদের কথা চিন্তা করে দরবারের এক জরুরি সভায় ওরস স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই সবাইকে ঘরে থেকে নিজ নিজ অবস্থান থেকে দোয়া ও ওরস মোবারকে শরীক হওয়ার কথা জানান তিনি।
মোতাওয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান জানান, প্রতি বছর ওরস শরিফে লাখ লাখ লোক সমবেত হন। এ বছর করোনোভাইরাসের কারণে জনগণের স্বাস্থ্য ঝুঁকিকে অগ্রাধিকার দিয়ে দুই দিনব্যাপী ওরস শরিফ স্থগিত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন হযরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আওলিয়া ভক্ত পরিষদের সাধারণ সম্পাদক শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান, মাজারের খাদেম তৌফিক আহমদ চৌধুরী লাভলু এবং হযরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আওলিয়া পরিষদের সহ-সভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com