বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার

ফেন্সিডিল ও প্রাইভেট কারসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৪০৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ॥ ফলের ট্রেতে ফেন্সিডিল ঢুকিয়ে হাত বদল করার সময় নীলফামারী ডিবি পুলিশের হাতে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার । জেলার সৈয়দপুর উপজেলায় ফলের ট্রে থেকে উদ্ধার করা হয় ২০৫ বোতল ফেন্সিডিল। ২৩ জুন রাতে নীলফামারী ডিবি পুলিশের ওসি কেএম আজমিরুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একদল পুলিশ সৈয়দপুর উপজেলার বাইপাস সড়কের সানি অটো রাইস মিলের সামনে এই অভিযান চালিয়ে দিনাজপুরের ফুলবাড়ির আক্কাস আল(৩০), একই এলাকার আরিফুল ইসলাম(৩৫) একটি প্রাইভেটকারে ফলের ট্রেতে সাজিয়ে ২০৫ বোতল ফেন্সিডিল এনে উক্ত এলাকায় সৈয়দপুরের মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম(৪০) কাছে হস্তান্তর করার সময় তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান(বিপিএম,পিপিএম)। আটকৃতরা পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে জানায়, তারা ফুলবাড়ির মাদ্রক সম্রাট মোরসালিনের নেতৃত্বে বিভিন্ন এলাকায় ফলের ট্রেতে ফেন্সিডিলের চালান বাজারজাত করছে। এ ঘটনায় সৈয়দপুর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com