সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

পিপিএম পদকে ভূষিত হলেন হবিগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯
  • ৫২৫ বার পঠিত

নাজিম উদ্দিন সুহাগঃ-অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজসহ সমাজে বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরূপ পিপিএম পদকে ভূষিত হলেন হবিগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়া হয়। একইসঙ্গে পদক প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। এবার বিপিএম, বিপিএম-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক-পিপিএম, পিপিএম-সেবা পদক পাচ্ছেন দেশের ৩৪৯ পুলিশ কর্মকর্তা। প্রজ্ঞাপন অনুযায়ী ৪০ জন বিপিএম, ৬২ জন পিপিএম, ১০৪ জন বিপিএম-সেবা, ১৪৩ জন পুলিশ কর্মকর্তা পিপিএম-সেবা পদক পাচ্ছেন। এর পুর্বে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম সেবা পদকে ভুষিত হয়েছিলেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে আগামী ০৪ ফেব্র“য়ারী প্রধানমন্ত্রী তাদেরকে পদক প্রদান করবেন। এদিকে, হবিগঞ্জে পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ উল্ল্যা যোগদান করার পর থেকেই হবিগঞ্জের আইনশৃঙ্খলাসহ সর্বক্ষেত্রে আসামান্য দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে হবিগঞ্জের দাঙ্গা হাঙ্গামা বন্ধে পুলিশ সুপার জেলার প্রত্যান্ত অঞ্চলে গিয়ে সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন। এছাড়াও এবারের শীতে জেলার প্রতিটি উপজেলায় নিজে গিয়ে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সাধারণ মানুষের প্রসংশা কুড়িয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com