রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে পওয়া গেল মহব্বত আলীর ক/ঙ্কা/ল। স্বামী স্ত্রীসহ আটক ৪ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ৬ আগস্ট পর্যন্ত

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৫২০ বার পঠিত

প্রথমসেবা ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনার কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ০৬ আগস্ট ২০২০ পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা ছুটি বাড়ানোর পর আজ তা শেষ হচ্ছে। ছুটি শেষ হওয়ার আগেই শিক্ষা মন্ত্রণালয় থেকে আবারো ৬ আগস্ট পর্যন্ত ছুটি বাড়ানো হলো।
দেশে বর্তমানে করোনা পরিস্থিতির ঊর্ধ্বগতি চলছে। এই অবস্থায় সহসাই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলছে না বলে জানা যায়। সম্প্রতি প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে বলেছিলেন, করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে।
জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সংসদ টেলিভিশনে প্রাথমিক ও মাধ্যমিকের ক্লাস সম্প্রচার করা হচ্ছে। কিন্তু শহরাঞ্চলের শিক্ষার্থীরা এসব ক্লাস দেখতে পেলেও মফস্বলের বেশিরভাগ শিক্ষার্থীই নানা কারণে এসব ক্লাসে সম্পৃক্ত হতে পারছে না। ফলে মফস্বলের শিক্ষার্থীরা অনেকটাই পিছিয়ে পড়ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com