শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-জেলা প্রশাসক

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯
  • ৫৬১ বার পঠিত

নাজিম উদ্দিন সুহাগঃ- এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে মাদকের কুফল সম্পর্কে গণ সচেতনতা সৃষ্টির লক্ষে এক মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় হবিগঞ্জ শহরতলীর ভাদৈ আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে এ সমাবাশে অনুষ্ঠিত হয়। সমাবেশে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল, সিলেট বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদ হাসান মোল্লা, ভাদৈ আইডিয়াল হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান এমএ রাজ্জাক, গোপয়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদকমুক্ত সমাজ না গড়তে পারলে কোন জাতি উন্নতির শিখরে আরোহন করতে পারবে না। তাই স্কুলের সকল শিক্ষার্থীদেরকে এখনই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরে প্রধান অতিথি সকল শিক্ষার্থীদেরকে মাদক গ্রহন সেবন ‘না’ করতে শপথ বাক্য পাঠ করান

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com