মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

শ্রীমঙ্গলে মা-মেয়ে খুনের বর্ণনা দিল ঘাতক স্বামী আসগর

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৫৮৫ বার পঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মা-মেয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসগর মিয়া আদালতে খুনের দায় স্বীকার করেছেন। পুলিশ রবিবার (৭ জুন) তাকে মৌলভীবাজার আদালতে হাজির করে। আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আসগর ঘটনার বিবরণ দিয়েছেন।
গত শুক্রবার (৫ জুন) উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের পূর্ব জামসী গ্রামে নিজ বাড়ি থেকে মা জায়েদা বেগম (৫৫) ও মেয়ে ইয়াসমিন বেগমের (২৭) লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহত ইয়াসমিনের বোন জেসমিন বেগম বাদী হয়ে ইয়াসমিনের স্বামী আজগর মিয়াকে আসামি করে শ্রীমঙ্গল থানায় শনিবার (৬ জুন) দুপুরে মামলা করেন।
মামলার একমাত্র আসামি আজগর মিয়াকে শনিবার রাতেই পুলিশ গ্রেপ্তার করে।
রবিবার দুপুরে তাকে মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশিকুজ্জামান আশিক বলেন, ‘শনিবার রাতে আমরা তাকে গ্রেপ্তার করি। তিনি ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, তার পাঁচ ও তিন বছর বয়সী দুটি সন্তান আছে। দীর্ঘদিন ধরে স্ত্রী তার মায়ের সঙ্গে আলাদা থাকেন। সন্তানদের তিনি নিজেই লালন-পালন করছিলেন। দীর্ঘদিনের একাকিত্বের যন্ত্রণার জেরে এই হত্য্যাকাণ্ড, এটা আজগর মিয়ার দাবি।’
স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসগর মিয়া জানান, বৃহস্পতিবার রাতে তার শাশুড়ি ও স্ত্রী ঘুমিয়ে পড়লে তিনি বেড়া ভেঙে ঘরে ঢোকেন। চুলারপাশে থাকা লোহার চুঙ্গা দিয়ে প্রথমে শাশুড়িকে ও পরে স্ত্রীকে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com