বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন

করোনায় মারা গেছেন স্কয়ার হাসপাতালের পরিচালক

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৩৮৫ বার পঠিত

প্রথমসেবা ডেস্কঃ করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালের পরিচালক (মেডিকেল সার্ভিস) ও সিনিয়র কনসালট্যান্ট মির্জা নাজিম উদ্দিন মারা গেছেন।
রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রায় সপ্তাহ দুই আগে থেকে অসুস্থ ছিলেন মির্জা নাজিম উদ্দিন। তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। স্কয়ার হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তার স্ত্রী খালেদা ইয়াসমিন মির্জাও চিকিৎসক। এ দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন। জানা গেছে, ডা. মির্জা নাজিম উদ্দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে পাস করেন। সবশেষ তিনি স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ও আইসিইউ ডিরেক্টর (মেডিকেল সার্ভিস) হিসেবে কাজ করে আসছিলেন। তিনি বিএমএর সদস্য ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com