বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন

চুনারুঘাটে নতুন করে ১০জনসহ করোনায় আক্রান্ত ৫৪জন

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৩৬৫ বার পঠিত

জাহাঙ্গীর আলমঃ চুনারুঘাটে নতুন করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চুনারুঘাটে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৪ জন। সুস্থ হয়েছেন ২০ জন। মৃত্যু হয়েছে ১ জনের। সূত্র জানায়, নতুন করে আক্রান্তের মধ্যে হয়েছেন, চুনারুঘাট মধ্য বাজারে সেতু ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী সুবীর পাল, দেওরগাছ গ্রামের তাহের আলী, শফিউল আলম সিদ্দিক, ফজলুল করিম, আবুল ফয়েজ মো. সাইফুল, রাণীগাঁও গ্রামের আব্দুল হালিম, রাণীগাঁও দাখিল মাদরাসার শিক্ষক জালাল উদ্দিন, ডিসিপি হাইস্কুলের সহকারী শিক্ষক বশির আহমেদ ও করোনা পজিটিভ রাজার বাজার কমিউনিটি ক্লিনিকের ডা. সিরাজ উদ্দিনের স্ত্রী শাহানেওয়াজ বেগম তার ছেলে শায়েখ শরিফ উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন বলেন, শুক্রবার রাতে ঢাকা থেকে তাদের রিপোর্ট পজিটিভ আসে। ৩১ মে ও ১ জুন কভিট-১৯ নমুনা সংগ্রহ করা হয় ২৪ জনের, তার মধ্যে ১০ জনের রিপোর্ট পজিটিভ আসে। উপজেলায় এ পর্যন্ত ৯৪০ জনের কভিট-১৯ (করোনাভাইরাস) নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৫৪ জনের নমুনা পজিটিভ আসে।

মন্তব্য

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com