সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে নেশাগ্রস্ত অবস্থায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক ২০ কেজি গাঁজাসহ আশুগঞ্জে গ্রেপ্তার ৩ চুনারুঘাটে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

চুনারুঘাটে আকস্মিক বন্যায় অসহায় দুর্গত মানুষের পাশে উপজেলা প্রশাসন

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৩৬৮ বার পঠিত

চুনারুঘাট উপজেলায় গত ৪ জুন দিবাগত রাতে ঝড় ও প্রচন্ড বৃষ্টিপাতে উজানের পাহাড়ি ঢলের অতিরিক্ত পানিতে আউশ ফসলের জমি, বীজতলা, ঘরবাড়ি, রাস্তা, কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জালাল সরকার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ রানা। ৪ নং পাইকপাড়া ইউনিয়নের সতং- হলদিউড়া রাস্তা সংলগ্ন হলদিউড়া মসজিদ, ২ নং আহমদাবাদ ইউনিয়নের কালিশিরী- বগাডুবী সংলগ্ন রাস্তা, ৩ নং দেওরগাছ ইউনিয়নের চন্ডিছড়া চা বাগানে সম্পূর্ণ/ আংশিক ধসে পড়া ৬ টি কাঁচা ঘর সরেজমিনে পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ২ নং আহমদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, ৩ নং দেওরগাছ ইউপি চেয়ারম্যান শামছুন্নার চৌধুরী ও ৪নং পাইকপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছু জ্জামান শামীম।
এ সময় চেয়ারম্যানগণকে ক্ষতিগ্রস্ত পরিবারের পূর্ণাঙ্গ তালিকা দ্রুততম সময়ে তৈরি করার নির্দেশনাসহ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com