বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন

লিবিয়ায় বাংলাদেশি হত্যাকাণ্ড: র‌্যাবের হাতে আটক ৬ সন্দেহভাজন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৪৪৬ বার পঠিত

লিবিয়ায় বাংলাদেশি অপহরণ চক্রের ২ সদস্যকে বরগুনা থেকে আটক করেছে র‌্যাব ১২। বুধবার দুপুরে এ তথ্য জানান র্যাব ১২ এর কমান্ডিং অফিসার লে. কর্ণেল মোহাম্মদ খায়রুল ইসলাম। তিনি জানান, সম্প্রতি বরগুনার লিবিয়া প্রবাসী মুরশিদ গাজী ও বগুড়ার লিবিয়া প্রবাসী সাইফুল এই দুইজন লিবিয়ায় অপহৃত হয়। অপহরনকারীরা লিবিয়া থেকে ফেক ফেসবুক আইডি থেকে অপহৃত মুরশীদ গাজীর বড় ভাই বেলাল গাজীকে অপহরকারীদের নির্যাতনের একটি ভিডিও ফুটেজ পাঠায় এবং তাদের নিকট ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দেওয়া হলে তাদের হত্যার হুমকি দেওয়া হয়। এ সময় তাদের বিকাশ এবং নগদের নম্বর দেওয়া হয়। অপহৃতদের মধ্যে মুরশীদের পরিবার সেই নম্বরে ১ লাখ ৪০ হাজার টাকা এবং সাইফুলের পরিবার ১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করে। সম্প্রতি র্যাবের হাতে সেই নির্যাতনের ভিডিও ফুটেজটি আসলে র্যাব ভিডিও ফুটেজ এবং মোবাইল নম্বরগুলোর সূত্র ধরে অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাতে বরগুনার পাথর ঘাটা থেকে অপহরণকারী চক্রের মূলসদস্য লিবিয়া প্রবাসী সোহেলের ছোট ভাই সজল এবং নগদের এজেন্ট ইদ্রিস আলী আটক করে। এ সময় অপহরণ কাজে ব্যবহৃত ১১টি মোবাইল সেট, ২৯টি সীমকার্ড, হিসেবের খাতাসহ নগদ টাকা উদ্ধার করে। তবে অপহৃতরা লিবিয়ায় সুস্থ রয়েছে বলে জানান র্যাব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com